মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যসদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী, শামীম আরা হীরা, শাহানা ইসলাম শান্তনা, মিজানুর রহমান প্রমুখো উপস্থিত ছিলেন। এদিকে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা জেলা পরিষদে পৌঁছালে জেলা পরিষদের কর্মকর্তাগণ তাদের ফুলের শুভেচ্ছা জানান।