মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীনের বদলি এবং সামিউল হক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় বিদায় বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন,নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক,জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন,শাহানা ইসলাম শান্তনা প্রমূখ।
পরে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন এবং নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হককে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সরদার মোস্তফা শাহীনকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।