মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন।
সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়ার কাছ থেকে তিনি প্রশাসকের দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ছাড়াও জেলা বিএনপির নেতা ইলিয়াস হোসেন, আনসারুল হক, হাফিজুর রহমান হাফী, আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ এবং মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।