মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, শামীম আরা হীরা, মিজানুর রহমান, শাহনা ইসলাম সান্তনা সহ জেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, এ জেলার সার্বিক উন্নয়নে সবাইকে আন্তবিকভাবে কাজ করতে হবে। সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে যাতে কোন ধরণের অনিয়ম না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আন্তরিককায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি যোগাযোগসহ বিভিন্ন স্তরে উন্নয়ন হচ্ছে। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পরিষদের সকল বিভাগের সকল কর্মকর্তাদের সততার সাথে জনকল্যাণে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।