মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সচিব শহিদুল আলম, সদস্য নার্গিস সুলতানা, মজিরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ মিটন,সামিউন বাসিরা পলি প্রমূখ।