মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজারন ও সাবান বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। পরে মেহেরপুর জেলা পরিষদের সামনে থেকে বড় বাজার পর্যন্ত পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লক্ষ ৯০ হাজার মাস্ক, ১০ হাজার হ্যান্ড স্যানিটাজার,১০ হাজার হ্যান্ডওয়াশ,১০ হাজার সাবান করা হবে। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাসূল সহ জেলা পরিষদের সদস্য নার্গিস সুলতানা, সামিউন বাসির পলি, অতুল মোরশেদ, ইমতিয়াজ আহমদ মিরন, খাজা মইনুদ্দিন লিটন, আজিমুল বাবি মুকুল সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।