মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। পরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সামনে থেকে গাংনী বাজার পর্যন্ত পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লক্ষ ৯০ হাজার মাস্ক, ১০ হাজার হ্যান্ড স্যানিটাজার,১০ হাজার হ্যান্ডওয়াশ,১০ হাজার সাবান করা হবে। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাসূল সহ গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তৌহিদ মূর্শেদ অতুল,আলমাস হোসেন শিলু, মজিরুল ইসলাম, শওকত আলী, গুলশান নাহার প্রমূখ উপস্থিত ছিলেন।