মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নার্গিস আরা,সামিউল বাসীরা পলি, শাহানা ইসলাম সান্তনা, খাজা মইনদ্দিন, ইমতিয়াজ আহমেদ মিরন প্রমূখ।