মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে ছেলেদের হ্যান্ডবলে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোভীপুর দাখিল মাদ্রাসা ২-১ গোলে মুজিবনগর উপজেলার শিবপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
মেয়েদের হ্যান্ডবলে মেহেরপুর মোমিনপুর বালিকা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে মেয়েদের হ্যান্ডবলে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২-১ গোলে মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।