মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুরের কর্মরত বিভিন্ন এলাকার পুলিশ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পুলিশ সুপার এস এম মুরাদ আলী উপস্থিত থেকে মেহেরপুরের বিভিন্ন থানা-ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।