মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক অতিক্রম করে ওয়াপদা মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক হাসিবুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি আবুল হাসেম,ডি আই ও ওয়ান ফারুক হোসেন, কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ, আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।