মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স এর ১৭তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ লাইন্স, ড্রিল শেডে দক্ষতা উন্নয়ন কোর্স এর ১৭তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম (বার), পিপিএম। পরে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। মেহেরপুর জেলা পরিষদ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।