মেহেরপুর নিউজ:
খুলনা রেঞ্জ এর ডিআইজি মেহেরপুর জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজের অভিবাধন গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম বার্ষিক কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।পুলিশের বিভিন্ন ইউনিট বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), কামরুল আহসান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আহসান খান সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
ডিআইজি কুচকাওয়াজে অংশগ্রহনকারী সদস্যবৃন্দসহ জেলা পুলিশ মেহেরপুরের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বার্ষিক কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল সদস্যের সার্বিক ডিসিপ্লিন ও কুচকাওয়াজের প্রশংসা করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন। কুচকাওয়াজ শেষে ডিআইজি রিজার্ভ অফিস পরিদর্শন করেন।