মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশের অফিসার ও ফোর্সদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম কিট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এসময় পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত সকল মালামাল পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারেরএ নির্দেশ প্রদান করেন।
কিট প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যকে সরকারি বিভিন্ন মালামাল যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোন ধরণের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কঠোর দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
কিট প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানা,ক্যাম্প,ফাঁড়ির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।