মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলসেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার,আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।