মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, ওয়ারেন্ট তামিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়া, বিট পুলিশিং কার্যক্রম আরো ত্বরান্বিত করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য ও টিকটক না করা এবং সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া পুলিশ সদস্যদের ছুটি বা অন্য কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপারকে অবহিত করার জন্য নির্দেশ দেন।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম,(সার্কেল) মোঃ অপু সরোয়ারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।