মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানি সহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, ওয়ারেন্ট তামিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়া, বিট পুলিশিং কার্যক্রম আরো ত্বরান্বিত করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য ও টিকটক না করা এবং সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মাস্টার প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।