মেহেরপুর নিউজ ঃ
মেহেরপুর জেলা পুলিশ উদ্যোগে মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন মাঠে মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মাস্টার প্যারেট পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।