মেহেরপুর নিউজ:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুর জেলা পুলিশে কর্মরত আনসার সদস্যদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। প্রথম পর্বে নিজ ব্যাটেলিয়ানে ফিরে গেলেন ২৭ জন আনসার সদস্য।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন প্রাঙ্গণে আনসার সদস্যদের বিদায় জানানো হয়। এসময় বিদায়ী আনসার সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি উপস্থিত থেকে বিদায় আনসার সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল আলম, ডিবির ওসি জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মেহেরপুর জেলার বিভিন্ন ক্যাম্পে পুলিশের সাথে ১২৭ জন আনসার ব্যাটালিয়ন এর সদস্য কর্মরত ছিলেন। সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে নিজ ব্যাটালিয়ানে ফিরে যেতে হচ্ছে।
এখন থেকে কেবল পুলিশ বিভাগের সদস্যরা ক্যাম্পে দায়িত্ব পালন করবেন। প্রথম ব্যাচ ২৭ জন আনসার সদস্য প্রত্যাবর্তন করলেন বাকিদের পর্যায়ক্রমে পাঠানো হবে।