মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম মাস্টার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মনজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।প্যারডে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান সেখানে উপস্থিত ছিলেন।