মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসক মো আতাউল গনি টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ায় মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবালের পক্ষ থেকে বিদায় শুভেচ্ছা জানানো হয়েছে ।
সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কক্ষে বিদায় শুভেচ্ছা জানানো হয়। এ সময় পৌর কাউন্সিলর ও সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল এর পক্ষ থেকে জেলা প্রশাসক মো, আতাউল গনি কে ফুলেল শুভেচ্ছা জানান হয়।