মেহেরপুর নিউজ,০৬ জুলাই:
মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির উদ্যোগে নবাগত জেলা প্রশাসক শফিকুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার বিকালে জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সচিব সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, এরশাদ আলী, আব্দুল মতিন, আব্দুর রহিম, আব্দুল হামিদ প্রমুখ।