মেহেরপুর নিউজ,১৬ মার্চ:
প্রধানমন্ত্রীর কার্যলয়ের এটুআই প্রকল্পের অধিনে মেন টু ওমেন ক্যাটাগরিতে লিডারশিপ এ্যাওয়ার্ড পাওয়ায় জেলা প্রশাসক শফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন মেহেরপুর জেলা নারী উন্নয়ন ফোরাম।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে নারী উন্নয় ফোরামের সভানেত্রী ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খায়রুল হাসান, সহকারী কমিশনার শুভ্রা দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রী প্রিয়াঙ্কা । অনুষ্ঠানে নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে ক্রেষ্ট ও ফুলের তোড়া উপহার দেয়া হয়। এর আগে নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী রোমানা আহমেদের নেতেৃত্বে একটি র্যালী বের করা হয়। সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।