মেহেরপুর নিউজ,০৩ জানুয়ারী:
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আশরাফুল ইসলাম ভেন্ডার।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সাক্ষাত করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহেমেদ, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, গাংনী উপজেলা সভাপতি মোসারফ হোসেন, যুবলীগ নেতা ফারুক হাসান, সাইদুর রহমান, আব্দুল মাসুদ, সাইদুর আক্তার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।