মেহেরপুর নিউজ, ০৪ এপ্রিল:
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মুজিবনগরের সার্বিক পরিস্থিতি দেখতে জেলা প্রশাসক পরিমল সিংহ মুজিবগর পরিদর্শন করেছেন।
সোমবার বিকালে জেলা প্রশাসক পরিমল সিংহ মুজিবগর স্মৃতিসৌধ, শেখ হাসিনা মঞ্চ, প্যারেড গ্রাউন্ড, পর্যটন মোটেল, সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থানসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খাইরুল হাসান, ডিডি এলজি হেমায়েত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।