নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে সাথে নিয়ে শহরের নীলমনি সিনেমা হল পাড়া সড়ক, পিলখানাসহ পিলখানা সড়ক, কাথুলী সড়ক পরিদর্শন করেন।
এসময় অন্যদের মধ্যে প্যানেল মেয়র শহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল, মীর জাহাঙ্গীর হোসেন, সচিব তৌফিকুল আলম, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।