মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্টাফ রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবাদত হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, সহকারী কমিশনার মাইনুউদ্দিন, মিথিলা দাস প্রমূখ।