মেহেরপুর নিউজ, ২৯ ডিসেম্বর:
মেহেরপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি মেহেরপুর বিআরটিএ অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন।
রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক আকস্মিক বিআরটিএ পরিদর্শন করেন। এসময় তিনি বিআরটিএ অফিসের সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে কথা বলেন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসের ১০ তারিখ সকালের দিকে জেলা প্রশাসক বিআরটি অফিসের সামনে গণশুনানির আয়োজন করেন। সেই গণশুনানির প্রেক্ষিতে জেলা প্রশাসক আকস্মিক পরিদর্শন করেন রবিবার সকালে।
এসময় বিআরটিএ অফিসের সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে তিনি কথা বলেন এবং অনেকে সুফল পাচ্ছেন বলে জেলা প্রশাসকে জানান। অতিরিক্ত জেলা প্রশাসককে মোঃ ইবাদত হোসেনের সময় সেখানে উপস্থিত ছিলেন।