মেহেরপুর নিউজ:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি‘র অভিযান।
শনিবার দুপুরের দিক জেলা প্রশাসক মেহেরপুর শহরের হোটেল বাজার থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, জেলায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করা হচ্ছে কি না তা দেখাসহ যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গণপরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজাদের কঠোর দিক নির্দেশনা দেওয়া হয়েছে।