মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার সম্মানিত কৃষক ও সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, মেহেরপুর জেলায় বর্তমানে পর্যাপ্ত সার মজুদ আছে। সার সরবরাহ ব্যবস্থা সরেজমিনে দেখার জন্য মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সার ডিলারদের সাথে নিয়ে বাজার পরিদর্শন করা হয়।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মহসিন আলম খানের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার সহ বিভিন্ন স্থানে সারের দোকান পরিদর্শন করেন। পরিদর্শনকালে কৃষক ও সারের ডিলারদেরকে দেশে সারের পর্যাপ্ত মজুদের ব্যাপারে অবহিত করা হয়।
উল্লেখ্য বর্তমান কৃষিবান্ধব সরকার ভূর্তকি মূল্যে সরবরাহ করে যাচ্ছে (প্রতি কেজি ইউরিয়া সার আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ১০০ টাকায় ক্রয় করে প্রায় ৮০ টাকা ভূর্তকি দিয়ে প্রতি কেজি ২২ টাকায় বিক্রয় করা হচ্ছে)। এছাড়াও, অতিরিক্ত সার প্রয়োগের ফলে অর্থের অপচয়সহ একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হয়, অপরদিকে তা ফসলের জন্যও ক্ষতিকর। তাই কৃষকদের এ ব্যাপারে সতর্কতা অবলম্বনপূর্বক অতিরিক্ত সার ব্যবহার না করে কৃষি অফিসের পরামর্শ নিয়ে জমি ও ফসলের প্রয়োজন অনুপাতে সার প্রয়োগের অনুরোধ করা হল।
তাছাড়া, সার সরবরাহ ব্যবস্থায় কোথাও অনিয়ম দেখা দিলে সুনির্দিষ্ট ভাবে কৃষি কর্মকর্তা, ডিলার অথবা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হল। পরিদর্শনকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুজ্জামান সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।