মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন ভূমি অফিস ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক মো শামীম হাসান গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন ভূমি অফিসসহ গাংনী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
পরিদর্শন কালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, আরডিসি রনি খাতুন, ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।