মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আঃ মান্নান চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঃ মান্নান এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান, এনডিসি মোঃ রাকিবুল ইসলাম, বিদায়ী নাজির আব্দুল মান্নান, জহির উদ্দিন, রফিকুল ইসলাম প্রমূখ। পরের বিদায়ী আঃ মান্নানকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।