মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মে:
একবছর না পেরুতেই বদলী হতে হল মেহেরপুর জেলা প্রশাসক সাহান আরা বানুকে। তাকে সরকার স্বরাস্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে মন্ত্রণালয়ে বদলী করেছে। মেহেরপুরে নতুন জেলা প্রশাসক হিসাবে পানি সম্পদ গবেষনা প্রতিষ্টানের পরিচালক দেলোয়ার হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিদেশে একটি সরকারী সফরে অবস্থান করায় আগামী মাসের প্রথম সপ্তাহে মেহেরপুর যোগদান করবেন বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত : জেলা প্রশাসক সাহান আরা বানু বদলী হওয়াতে মেহেরপুরের বিভিন্ন মহল প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে। সকলেই এত দ্রুত জেলা প্রশাসকের পরিবর্তনকে প্রত্যাশা করেনি। কেননা জেলা প্রশাসক সাহান আরা বানু দ্রুতই জেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সরকারী বিভিন্ন দপ্তরে একজন দক্ষ কর্মকর্তা হিসাবে পরিচিত পেয়েছিল। তিনি মেহেরপুরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রাণান্ত চেষ্টা চালাতেন। বিশেষ করে মেহেরপুরের বিদ্যুৎ সংকট ও শিক্ষার মানকে এগিয়ে নেয়া সহ জেলার বিভিন্ন উন্নয়ন বাস্তবায়নে জেলা প্রশাসক সার্বক্ষনিক সরকারের উর্ধতন মহলের সাথে পত্রচালাচালি করতেন। তাই তার আকস্মিক বদলী জেলাবাসীকে হতবাক করেছে।
জেলা প্রশাসক সাহান আরা বানু’র বদলীতে মেহেরপুর জেলা ইলেক্ট্রনিক্স মিডিয়া র্জানালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্য তোজাম্মেল আযম (যুগান্তর) গোলাম মোস্তফা (চ্যানেল আই), তুহিন আরন্য (প্রথম আলো), আবু লায়েছ লাবলু (ইত্তেফাক), মীর সউদ আলী চন্দন (সময় টেলিভিশন), পলাশ খন্দকার (আমার দেশ), মাহাবুবুল হক পোলেন (বাংলাদেশ প্রতিদিন), তানিয়া লাবন্য (কালের কণ্ঠ), আবু আক্তার (মাই টিভি), জুলফিকার আলী কানন (ইসলামিক টিভি) তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন।