মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের বাস্তবায়নের সার্বিক দিক পর্যালোচনার লক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রকল্পের সাথে জড়িতরা উপস্থিত ছিলেন।
আজ ১১ আগস্ট বুধবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বক্তব্য রাখেন,মেহেরপুরের সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী পারভেজ খাদেম,এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস প্রমূখ।