মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে গণ শুনানি শুরু হয়।
মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ জেলা প্রশাসকের কাছে এসে বিভিন্ন ধরনের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি আগুন্তকদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।