মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারি:
মেহেরপুর জেলা প্রশাসনের ৪র্থ শ্রেণীর কর্মচারী আনছারুল শেখ ,আব্দুর রশিদ ও আব্দুল আজিজ চাকরী থেকে অবসর গ্রহণ এবং আরিফুল ইসলাম অন্যত্র বদলী হওয়ায় মেহেরপুর জেলা কালেক্টরেট সমিতির উদ্যোগে তাদের সংবর্ধনা দেয়া হয়।
রোববার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন,এনডিসি সায়েদ মোমিন মজুমদার, কালেকটরেট কর্মচারী সমিতির সাধারন সম্পাদক আফতাব আলী খান, জাহান আলী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয়।