মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারি:
খান ফাউন্ডেশনের অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের মেহেরপুরের উদ্যোগে নাটোর উপজেলা ফোরাম ও মেহেরপুর জেলা প্রশাসনের সাথে অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়।
রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হেমায়েত হোসেন , পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো: মোশারফ হোসেন, খান ফাউন্ডেশনের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার ইসমত আরা ইয়াসমিন,খান ফাউন্ডেশনের মেহেরপুর ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন,নাটোর ফিল্ড কো -অর্ডিনেটর শাহিনা লাইজু, প্রোগ্রাম অফিসার মজিবর রহমান প্রমুখ।