মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহকারী কমিশনার (ভূমি) গনের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২০-২০২১ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন এ কক্ষে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবু সাঈদের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন জেলা প্রশাসক ড, মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মো: মুজাহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিট্টেট কুমার পাল। সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেনের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাইনউদ্দিন, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, নাহিদ হোসেন প্রমুখ।