মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩ পরিবারের সদস্যদের হাতে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে।বুধবার বিকালে দিকে জেলা প্রশাসকের কক্ষে ৩ পরিবারের মোট ২৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গণি উপস্থিত থেকে চেক বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইবাদত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।