মেহেরপুর নিউজ:
বিএনপি চলমান কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষন ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে থেকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাবেদ মাসুদ মিলটন, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক প্রমূখ পড়া একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।