মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই:
অবশেষে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিনসহ মেহেরপুর জেলা বিএনপি’র ৪ বিদ্রোহী নেতা সাবেক এম পি মাসুদ অরুনের হাতে ফুলের তোড়া দিয়ে ঘরের ছেলের মত ঘরে ফিরে এসেছেন। শুক্রবার মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে সদর উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন, জেলা বিএনপি’র সহসভাপতি আলমগীর খান ছাতু, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমান ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এম এ কে খাইরুল বাশার জেলা বিএনপি’র কার্যালয়ে উপস্থিত হয়ে মাসুদ অরুনের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় মাসুদ তাদের মুখে মিষ্টি তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা, জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা সম্পাদক আমঝুপি ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সম্পাদক আবু ওবাইদুলাহ সেন্টু, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, জেলা মোটর শ্রমিক ইউরিয়নের সাধারন সম্পাদক আহসান হাবিব সোনা প্রমুখ উপস্থিত ছিলেন।