মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:
মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনছারুল হক,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রভাষক ফয়েজ মহাম্মদ,জেলা তরুন দলের সভাপতি কাজী মিজান মেনন এবং যুবদল নেতা আজমল হোসেন মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ সোমবার বিকালে মেহেরপুর সদর থানা পুলিশ তাদের মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠালে আদালতের বিজ্ঞ বিচারক মহিরুল হাসান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে জানা যায়, মেহেরপুর সদর থানার এস আই মিজান বাদি হয়ে ১৪৩/১৪৭/১৫৮/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ ও ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় গত ১৬ আগষ্ট ২০১৩ সালের রাজনগরে পুলিশের উপর হামলা ও বিষ্ফেরক দ্রব্য আইনে বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীসহ অজ্ঞাত প্রায় ৫’শতাধীক ব্যাক্তির নামে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪। উক্ত মামলায় মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনছারুল হক,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রভাষক ফয়েজ মহাম্মদ,জেলা তরুন দলের সভাপতি কাজী মিজান মেনন এবং যুবদল নেতা আজমল হোসেন মিন্টুকে আটক দেখানো হয়।
উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঞন্টা হরতালের ১ম দিন রোববার দুপুর সোয়া ১২ টার দিকে হরতাল সমর্থনে পিকেটিং করার সময় মেহেরপুর শহরের বড় বাজার এলাকা থেকে বিএনপি’র এ ৪ নেতাকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশ।
