মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে:
মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টনের মালিকানাধীন জোর্য়াদ্দার প্রিন্টার্সে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ তল্লাশির সময় অফিসিয়ালী কোন কাগজ পত্র দেখাতে পরেনী বলে প্রেস কতৃপক্ষ জানিয়েছে।
জাভেদ মাসুদ মিল্টন জানিয়েছেন, বুধবার দুপুরে তার ঢাকাস্থ্য ফকিরাপুলের জোর্য়াদ্দার প্রিন্টার্সে তল্লাশি চালিয়েছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। এসময় গুরুত্বপূর্ন কাগজ পত্র তছনছ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছে।
গাংনী থানা পুলিশের এসআই ওসমান জানিয়েছেন, সম্প্রতি সময়ে এ উপজেলার চরগোয়ালগ্রামের হত্যাকান্ডের এজাহার ভুক্ত আসামীরা ঢাকাস্থ্য ফকিরাপুলের জোর্য়াদার প্রিন্টার্সে অবস্থান করছে এ সংবাদের ভিত্তিতে মতিঝিল থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।