মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম সহসদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।