মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুলাই:
মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর উপকার ভোগী মহিলাদের ভাতা প্রদানের লক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, পৌরপ্যানেল মেয়র রিয়াজতুলাহ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মান্নান মাষ্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, ডা. এম এ বাশার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা ইয়াসমিন প্রমুখ।