মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সফুরা খাতুন।মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।