মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন সহ টুটুল খা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে ৩৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকা থেকে টুটুল খা কে গ্রেফতার করা হয়। আটক টুটুল খা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আব্দুর রায়হান খানের ছেলে। জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মদন মোহন সাহা, এএসআই রুহুল আমিন সহ-সঙ্গীয় ফোর্স স্টেডিয়ামপাড়া এলাকার টুটুলের বাড়িতে অভিযান চালান। এসময় টুটুলের কাছ থেকে ৩৬ পরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনীর ৮(ক) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।