মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ হাবিবুর রহমান মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান বেড়পাড়ার কিতাব আলি মণ্ডলের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বেড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমানকে গ্রেফতার করার পর তার নিকট থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।