মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, আরডিসি এম এম আরাফাত হোসেন প্রমুখ।
এছাড়াও এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আশ্রায়ন, ভূ সম্পত্তি জবর দখল থেকে মুক্ত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।