মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২ মার্চ। আর এ উপলক্ষে আজ শুক্রবার রাত ৮টার দিকে প্রতিক বরাদ্দ দিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের অফিস সহকারী নাসিম খান মেহেরপুর নউজকে জানান, এবারের নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন ৪২জন প্রার্থী।
এর মধ্যে সভাপতি পদে আহসান হাবিব সোনা (চেয়ার),আবু বক্কর সিদ্দিক (ছাতা),সাধারন সম্পাদক পদে আব্দুল হান্নান (বাস),মতিয়ার রহমান (ডাব),রাজিভ (ব্যাট বল),কার্যকরী
সভাপতি পদে এনামুল হক (ট্রাক),নজরুল ইসলাম নজু (উড়োজাহাজ), সোহেল (ফুটবল),সহসভাপতি পদে মিজানুর রহমান পপি (টেলিফোন),আব্দুর রহমান হোঙ্গল (গরুর গাড়ি),যুগ্ন সম্পাদক পদে আফসারুল ইসলাম (হারিকেন),মাহাবুব এলাহী (গোলাপ ফুল),আব্দুস সামাদ (বাই সাইকেল),আমিরুল ইসলাম (তলোয়াড়), রবিউল ইসলাম (কলস),সহ সাধারন সম্পাদক পদে চাঁদ আলী (মাছ),রেজাউল হক (মই),ফারুক
হোসেন (মোরগ),সাংগাঠনিক সম্পাদক পদে রমেজ উদ্দিন (সেলাই রেঞ্জ),নাজাত আলী (টায়ার),শহিদুল ইসলাম খোকন (জগ),শ্রমিক কল্যান সম্পাদক পদে মিজানুর রহমান (বাঘ),মহিন সেখ (বালতি),শাহিন আলম (হাতি),কোষাধ্যাক্ষ পদে মনিরুল ইসলাম (কাপ পিরিচ),আশরাফুল (দোয়াতকলম),প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান (ডিশ এন্টিনা),ফিরোজ হোসেন (টেবিল ফ্যান),নয়ন (তীর ধনুক),মাহাবুব হোসেন রিপন (হরিন),লাইন সম্পাদক পদে সোহেল রানা সজিব (মোটর সাইকেল),মুকুল হোসেন (প্রজাপতি),শেরেউল ইসলাম (মোমবাতি),সাজেদুর রহমান সাজু (গাভী)
,কার্যকরী সদস্য পদে মো: তুহিন (কোদাল),আনারুল ইসলাম (আম),আন্নাছ আলী (বই),ইয়ারুল ইসলাম (রিকসা),বাচ্চু (আনারস),নুর ইসলাম (চাকা),খবিরুল ইসলাম (ভ্যান) এবং রেজাউল হক (কবুতর) মার্কা প্রতিকে প্রতিদ্বন্দীতা করছেন।
উল্লেখ্য,১১ ফেব্রুয়ারী মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।